E-দুইপাতা পত্রিকা সম্পাদক: নীলোৎপল জানা ১২০তম চতুর্থ সংখ্যা ২০২৬

 E-দুপাতা পত্রিকা

সম্পাদক: নীলোৎপল জানা

১২০তম চতুর্থ সংখ্যা ২০২৬

duiipatalokpathpatrika78@gmail.com

ইলোরা বিশ্বাসের গুচ্ছকবিতা

ছাদ

 

মাথার উপর একটা ছাদ

দেয় দুরন্ত আশা

বাবুই পাখিটা ঘর বানাতে পারে

তাও খুঁজে ফেরে

হাওয়ায় ভেসে চলে প্রেম যা ছিল

আবেগ আশাহীন অবঙ্গায়

সবটুকু না পাওয়ার নাছোড়বান্দা

চারটে দেওয়াল নেই তবু প্রেম করে উত্তক্ত

মাথার উপর চাঁদের আলো

বিষন্ন লাগে ভরা সংসারে

পড়ে থাকে চিরুনীটা শূণ্য ঘরে

 কোস্তুরী

 ওই নাভিমূল থেকে জন্ম মোদের

 পুড়েও পোড়েনা জলেও ভেজেনা

 শুধু প্রথাগত ভেসে যাওয়া অজানার উদ্দেশ্যে

  ছিল মাতৃগর্ভে তাও করে দৃষ্টি আকর্ষণ

লোকচক্ষুর আড়ালে চলে লুকোচুরি

মৃগরাও করে গন্ধের খোঁজ

কিবা এসে যায় তাতে

এধার ওধার ছুটোছুটি সারা

 আপন গন্ধে আপনি যে হারা

দিশেহারা নাভিমূল

 পাহাড়

চলোনা আর একবার যাই দার্জিলিং পাহাড়

যেখানে মেঘ নেমে আসে হাতের মুঠোয়

পাহাড়ের চূড়ায় চলে সোনা রঙের খেলা

উপত্যকার শীর্ষদেশের সীমারেখা

লুকিয়েছে পাহাড়ের ঢালে

ঘন বনানী ছেয়ে গেছে কুয়াশায়

সেই সরু পথ ধরে চলেছি নিরুদ্দেশের পথে

জলকাদা মেখে আঁকাবাঁকা গলি সেধে

এই আছে এই নেই বৃষ্টির কিনারায়

সরু সিঁড়ি ধরে নেমে যায় তরতরিয়ে

পিঠে নিয়ে বোঝা ওরা পাহাড়ি

বেজায় শক্তি পাহাড়ের মতো সোজা

ওই দেখো হঠাৎ বেরিয়ে এলো নীলচে আকাশ

কেউ কোথাও নেই কিছু নেই

সব ছেড়ে ফিরে যেতে বড় মায়া হয়

সেই অন্ধকার ঘরে জলন্ত শিখায়

গলে পড়া মোম শেখায় তরল হতে সরল হতে

যেমন কঠিন পাহাড় ভেঙে ভেঙে হয়ে যায় নদী

চলোনা আর একবার যাই দার্জিলিং পাহাড় ভালোবেসে যদি

--------------------------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ