E-দুইপাতা পত্রিকা
সম্পাদক: নীলোৎপল জানা
১২১তম দ্বিতীয় সংখ্যা ২০২৬
duiipatalokpathpatrika78@gmail.com
----------------------
অভীককুমার দে’র গুচ্ছকবিতা
১.
ভাঙন প্রণালী
জেগে ওঠে অন্তঃস্থ পাথর,
হয়তো একফোঁটা রোদ
ঠিকরে বেরোয় দীর্ঘশ্বাসের মতো,
স্বরে, ইশারায়, অথবা সম্পর্কে
অলক্ষ্যে কতদূর...
খোঁপা খুলে শূন্য এসে দাঁড়ালে
অন্ধকার গায়েও জ্বলতে থাকে বিস্মৃত
পরাগ;
সমূহ সংযোগ বিচ্ছিন্ন হতে হতে
নিজেকে খুঁজে পাওয়া সহজ নয়।
ছিন্নভিন্ন দিনলিপির ফাঁকে
মুখের আলোয় হয়তো কিছুদিন
কিছুদূর যাওয়া যাবে, তারপর
ক্রমশ ভাঙন প্রণালী।
আলো আছে ভোরের কাছে
রাত গাঢ় হলে
শুনতে পাই ভেতরের চিৎকার
পথ হারিয়ে অনাবশ্যক দূর
বাঁচিয়ে রেখেছে অর্ধেক,
সব পথেরই নিজস্ব দুঃখ আছে
হাঁটতে হাঁটতে দেখেছি, সারিবদ্ধ গাছ
আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে একজীবন
পথের পাশে,পথের জন্য,
পথ দেখিয়ে বলে-
আলো আছে ভোরের কাছে
রোদ পাবে দিন ভালো হলে;
জানি, জীবনের কোনো প্রতিশ্রুতি নেই
ফসল শূন্য মাঠের মতো
পড়ে থাকা, সময়ের দিকে চেয়ে
কত আর খালি হওয়া যায়, তার চে'
অসম্পূর্ণ থাকার নিগূঢ় স্বাধীনতা চাই।
লালননগর
সোনালি দরজা খোলা পেলেই যন্ত্রণা
বুঝতে হয়, জীবনের আছে লালননগর
নিঃশ্বাসের ধুকধুক
প্রাণপণে গুছিয়ে রাখে আলো,
আলো ফুরোবার আগেই এতসব
হাসি কান্নায় নীলিকার নিকানো উঠোন
ফুর্তিতে ভরপুর ভরসার ডাঙা, তথাপি
কেউ কি বলতে পারে উত্তোরণের আগে?
শূন্য দেখা চোখ নীল সমুদ্র ঘুরে
পরিকল্পনাহীন ছাপোষা মাঠ
প্রাচুর্যের জল উথলে ওঠে সময়-সময়;
শশব্যস্ত শরীর কত আর প্রখর
রোদ ফুরোলেই ভাঙনের শব্দ
শুনেও পালাবে কোথায়
অন্ধকারে, নিশ্চিন্ত হেঁটে যাবে স্বস্তিকা ?
৪.
বোধের পর্দা সরে গেলেই
এই ছায়া-জন্ম আর চিন্তার
আদি অঙ্কুর থেকেই কোথাও ঘুমিয়ে আছে
মৃত শব্দের প্রেত,
অস্তিত্বের নালায় রক্তের মতো বয়ে যাওয়া ধারায় মানুষ !
ডুবে যাবার ভয়, মাটি-মাটি খোঁজ;
বোধের পর্দা সরে গেলেই শোনা যাবে-
নীরবতার কথা, ভেতরে যার সুরের গর্জন
প্রশ্নের সরণি ধরেই এগিয়ে আসছে...
অন্ধত্বের আশ্রয় ভেঙে
জেগে উঠবে ভাষা।
------------0-------------------------
অভীককুমার দে’র
“বোধের পর্দা সরে গেলেই” কবিতাটি আধুনিক পাশ্চাত্য কবিতার অনুসঙ্গে আলোচিত।
অভীককুমার দে’র “বোধের
পর্দা সরে গেলেই” কবিতাটি আধুনিক পাশ্চাত্য দার্শনিক ও সাহিত্যিক ভাবধারার সঙ্গে গভীরভাবে
সংলগ্ন। বিশেষত অস্তিত্ববাদ (Existentialism), ফেনোমেনোলজি (Phenomenology) এবং উত্তর-আধুনিক
ভাষাচিন্তার প্রতিধ্বনি এতে স্পষ্টভাবে লক্ষ করা যায়।
--------------------
শিলচর| আসাম
0 মন্তব্যসমূহ